মঠবাড়িয়ায় তেলের দোকানে আগুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় তুষখালী বাসস্ট্যান্ডে মেসার্স শারসিনা এন্টারপ্রাইজ নামে একটি তেলের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে।
 
তুষখালী ইউপি চেয়ারম্যান জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
 
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।