ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। নিহতরা হলেন, সালথা উপজেলার বাবুই খোলা গ্রামের জাবের ফারজি (৫০) ও ফরিদপুর কোতয়ালী থানার আড়ুয়াডাঙ্গি গ্রামের ইয়াকুব ওরফে আকু ডাক্তার (৬৫)।
বৃহস্পতিবার সকালে বোয়ালমারী-আলফাডাঙ্গা আঞ্চলিক সড়কের ছত্রকান্দা কাউছারের বাড়ির সামনে মাহেন্দ্র ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুইজন আহত হলে তাদেরকে জেলা মেডিকেল কলেজ হাসপাতারে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
বোয়ালমারীর থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।