গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক শিক্ষিকাকে যৌন হয়রানির দায়ে হামীম শেখ (৩৮) নামে এক বখাটেকে এক বছরের করাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর একটায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জিলাল হোসেন এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত বখাটে যুবক হামীম শেখ উপজেলার মান্দ্রা গ্রামের আজাহার শেখের ছেলে। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।