জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার সঙ্গে আরেকটি রেকর্ডের সঙ্গী হলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটর সব ফরম্যাট মিলিয়ে সর্বাধিক ম্যাচে দলকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে রিকি পন্টিংয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন ধোনি।
তারা দুজনেই ৩২৪টি আন্তর্জাতিক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতে এই মাইলফলক ছুঁয়েছেন ধোনি।
২০০৭ সালে ভারতের অধিনায়কের দায়িত্ব পাওয়া ধোনি ৬০ টেস্ট, ১৯৪টি ওয়ানডে এবং ৭০টি টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন।