ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব-নিযুক্ত দুইজন উপ-উপাচার্য কাজে যোগদান করেছেন।
তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১ (২) ধারা মোতাবেক তাদেরকে এই নিয়োগ প্রদান করেছেন।
বৃহস্পতিবার তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রো-ভাইস চ্যান্সেলরদ্বয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর দায়িত্ব পালন করবেন।