আত্রাইয়ে রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগ

আত্রাই উপজেলা সদর থেকে বিহারীপুর রেলওয়ে ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার পাকা রাস্তাটি দীর্ঘদিন প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের অভাবে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ফলে জনগণ দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তাটি  অনেকদিন যাবত্ এবরো থেবরো হয়ে পড়ে আছে।
 
গুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। প্রতিদিন অসংখ্য যানবাহনও চলাচল করে। একটুখানি বৃষ্টি হলেই রাস্তাটির ওপর পানি জমে যায়। তখন জনদুর্ভোগ চরমে ওঠে।
 
স্থানীয়রা বলেন, সামান্য বৃষ্টিতে রাস্তাটির খানা-খন্দক পানিতে ডুবে গিয়ে চলাচলে কষ্ট হয়। অথচ এ গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগ কারো নেই।
 
নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক বলেন, বরাদ্দ পেলেই রাস্তাটি সংস্কার করা হবে।