গাইবান্ধা কারাগারের আসামির মৃত্যু

 
 
গাইবান্ধা জেলা কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রানা চৌধুরী (৩৮) শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। রানা জেলা শহরের ভিএইড রোড়ের মমিনপাড়ার জোসেপ চৌধুরীর ছেলে।
 
গাইবান্ধা জেলা কারাগার সূত্র জানায়, মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি রানা চৌধুরী গত দুই মাস ধরে কারাগারে আছেন। তিনি গত বৃহস্পতিবার (২৩ জুন) রাতে বুকে ব্যাথা অনুভব করেন। রাতেই কারা কর্তৃপক্ষ তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করান। কিন্তু তার অবস্থার অবনতি হলে ওই রাতেই আবার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিত্সক। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।
 

গাইবান্ধা জেল সুপার মো. মাহাবুবুর রহমান জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।