রাজধানীর উত্তরায় আলাউদ্দিন টাওয়ারে আগুন লেগেছে। শুক্রবার সন্ধ্যায় সূত্রপাত হওয়া আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বহুতল ভবনের বেজমেন্টে আগুনের সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
টাওয়ারটিতে শপিংমল ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে।