ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
 
শুক্রবার ভোরে জেলা শহরের কলেজপাড়া বালুর মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হলেন, জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের আনিছুর রহমান প্রকাশ খোকন (৪৪) ও তার সহযোগী কলেজপাড়া এলাকার মো. কাউসার মিয়া (৩৫)।
 
র‌্যাব জানায়, ভোরে কলেজপাড়া বালুর মাঠ এলাকায় ওই দুই সন্ত্রাসী নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে ৭.৬৫ বোরের একটি পিস্তল, একটি ম্যাগজিন ও তিনটি গুলি পাওয়া যায়।
 
র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ফায়জুল হাসান সাজ্জাদ জানান, আটক খোকনের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।