ব্রাজিলের সঙ্গীত তারকা গিলবার্তো গিল সাও পাওলোর একটি হাসপাতাল থেকে শুক্রবার ছাড়া পেয়েছেন। কিডনি জটিলতায় গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
ইনস্টাগ্রাম একাউন্টে দেয়া একটি ছবিতে ৭৩ বছর বয়সী গিলকে একটি গাড়িতে করে বাড়ি ফিরে যেতে দেখা গেছে। গত বৃহস্পতিবার তাকে সাইরিয়ান লিবানিজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ সঙ্গীত তারকা তার খোঁজ-খবর নেয়া সকলকে ধন্যবাদ জানান।
জি১ নিউজের ওয়েবসাইটে বলা হয়, গিলকে তার কিডনি জটিলতার কারণে প্রতি মাসে চিকিৎসা নিতে হচ্ছে। গত মে মাসেও চিকিৎসার জন্য তাকে নয়দিন হাসপাতালে থাকতে হয়।
গিল ব্রাজিলের জনপ্রিয় সঙ্গীত তারকাদের অন্যতম। তিনি জ্যাজসহ ঐতিহ্যবাহী সাম্বা সঙ্গীতের জন্য বিশেষভাবে পরিচিত। এছাড়া তিনি ২০০৩ সাল থেকে ২০০৮ পর্যন্ত ব্রাজিলের সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।