জিজ্ঞাসাবাদের জন্য গভীর রাতে ঢাকার শ্বশুরবাড়ি থেকে ডিবি কার্যালয়ে ডেকে নেয়ার দীর্ঘ সময় পর পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তিনি বলেছেন, ‘আমাকে গ্রেপ্তার করা হয়নি। যারা তদন্ত করছেন, তারা বিভিন্ন বিষয়ে আমার সাথে আলোচনা করেছেন।’
শনিবার বিকাল সোয়া চারটার দিকে টেলিফোনে তিনি দাবি করেছেন, মামলার তদন্তের বিষয়ে আলোচনা করতে তাকে ডেকে নেয়া হয়েছিল। তবে ওই সময় বাবুল আক্তার কোথায় ছিলেন, সে তথ্য তিনি দেননি।
খবর বিডিনিউজের।