বাহুবলে সংঘর্ষে আহত গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে সংঘর্ষে আহত গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে বাহুবল হাসপাতালে মারা যান তিনি। নিহত গৃহবধূ ওই উপজেলার সাতকাপন গ্রামের তাহির মিয়ার স্ত্রী হাজেরা খাতুন (৪৫)।
 
স্থানীয়রা জানান, গত ২২ জুন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই গ্রামের দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২০ জন আহত হয়। তাদের মধ্যে হাজেরা খাতুনকে সিলেটে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষ না করেই শুক্রবার সকালে তাকে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। শনিবার ভোরে হাজেরা খাতুনের অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।