বাহুবলে শ্বশুর বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার

হবিগঞ্জের বাহুবলে শ্বশুরবাড়ি থেকে তাহির মিয়া (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার লোহাখলা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই উপজেলার চারগাঁও গ্রামের আব্দুস সালামের ছেলে।
 
স্থানীয়রা জানায়, উপজেলার লোহাখলা গ্রামের মৃত রফিক উল্লার মেয়ে আইমুন্নেছাকে দুই মাস আগে বিয়ে করেন তাহির। শনিবার রাত ৩টার দিকে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। সকাল ৭টার দিকে স্ত্রী আইমুন্নেছা ডাকাডাকির এক পর্যায়ে কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজনকে জানান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
 
বাহুবল মডেল থানার এসআই মফিজুল ইসলাম জানান,  কোন আঘাত পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।