জাতীয় বিশ্ববিদ্যালয়

৫৩৮ কোটি ৭২ লাখ টাকার বাজেট অনুমোদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৫৩৮ কোটি ৭২ লাখ ৫৮ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।
 
শনিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ওই সিনেট অধিবেশনে অনুষ্ঠিত হয়।
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে অন্যদের মধ্যে সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস, এটর্নি জেনারেল মাহবুবে আলম, প্রফেসর ড. শরীফ এনামুল কবির, শামসুজ্জামান খান, রামেন্দু মজুমদার, অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, অধ্যক্ষ আব্দুর রশীদ, অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামান, অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ প্রফেসর বিনতে হুসাইন নাসরিন বাপু, অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী, অধ্যক্ষ প্রফেসর ড. হুমাযুন কবির, অধ্যক্ষ প্রফেসর গায়ত্রী চ্যাটার্জী, সিরাজ উদ্দিন আহমেদ, প্রমুখ বক্তব্য রাখেন।
 
অধিবেশনের শুরুতে দেশের বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রস্তাব, বার্ষিক প্রতিবেদন, ২০১৫ সালের ১৩ জুন বার্ষিক ও ২৯ ডিসেম্বর বিশেষ সিনেট অধিবেশনের কার্যবিবরণী এবং ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত, ২০১৬-২০১৭ অর্থবছরের মূল বাজেট এবং ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী পেশ ও গৃহীত হয়। অনুষ্ঠানে বাজেট উত্থাপন করেন ট্রেজারের প্রফেসর মো. নোমান উর রশীদ।