ঈদে টাইগারদের ২৫ দিনের ছুটি

দীর্ঘ দুই মাস পর শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল)। এবার ঈদুল ফিতরকে সামনে রেখে ২৫ দিনের ছুটি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিতে থাকা সমস্ত ক্রিকেটাররা।
 
আগামী ১৭ জুলাই অনুশীলনে আবারও ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে দুই দিন পরই কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে টাইগারদের। এমনটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
 
তিনি বলেন, ‘আমরা এখনও জানিনা কন্ডিশনিং ক্যাম্প কবে শুরু হচ্ছে। তবে ২০ জুলাই আমরা সম্ভাব্য সময় দিয়েছি।’
 
এদিকে ঈদের পর পরই হয়তো অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে ঘিরে প্রাথমিক দল ঘোষণা করা হতে পারে। সেই প্রাথমিক দলই কন্ডিশনিং দলে যোগ দেওয়া কথা।
 
আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে কোন সূচি নেই বাংলাদেশের। নেই কোন ঘরোয়া টুর্নামেন্টও। তাই গত বছরের মতো এবার ঈদে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে না টাইগারদের।