যশোর কেন্দ্রীয় কারাগারে রেড অ্যালার্ট

যশোর কেন্দ্রীয় কারাগারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কারাগারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার থেকে এই অ্যালার্ট জারি করা হয়।
 
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জের সুপার শাহজাহান আহম্মেদ জানান, কেন্দ্রীয় কারাগার হওয়ায় এটি অত্যন্ত স্পর্শকাতর। এখানে ৮৪ জনের মতো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন। রয়েছেন ১৫-১৬ জন বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য। রেড অ্যালার্ট জারি করায় কারা অভ্যন্তরে ডিউটি জোরদারের জন্য ভিজিলেন্স বাড়ানো হয়েছে। কারাগারকে ঘিরে সিসিটিভি এবং এলাকা আলোকিত করতে বাড়তি হ্যালোজেন লাইট স্থাপন করা হচ্ছে।