আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে : মেসি

২৩ বছর ধরে বড় কোনো শিরোপার মুখ দেখেনি আর্জেন্টিনা।এবার সে খরা ঘুচাতে চান লিওনেল মেসি। তিনি বলেন, ‘আমি জানি না যে এটাই আমার শেষ সুযোগ (আর্জেন্টিনার হয়ে একটি শিরোপা জেতার) কি না। এই ট্রফিটা জেতার মতো যথেষ্ট সামর্থ্য রয়েছে আমাদের। যে করেই হোক কোপার শিরোপা জিততে চাই।’
 
গত বছর ফাইনালে চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেসিদের। তবে এবার আর সে ভুল করতে চান না তারা।
 
আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে এ নিয়ে চারটা ফাইনালে খেলেছেন লিওনেল মেসি। তার মধ্যে ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে গেছে আর্জেন্টিনা। পরের বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে পরাস্ত হয়ে শিরোপা বিসর্জন দিয়েছে তারা। এবার আর সেটা চান না মেসি।
 
তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে এটি আমার চতুর্থ ফাইনাল ম্যাচ। আগের ওই গল্পের (ফাইনালে হার) পরিবর্তন চাই। এবার আমরাই চ্যাম্পিয়ন হব।’