পাবনায় হ্যান্ড গ্রেনেডসহ জেএমবি সদস্য আটক

পাবনায় ৩টি হ্যান্ড গ্রেনেডসহ শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি পাবনা শহরের দুক্ষণ রাম চন্দ্রপুর মহল্লার হেলাল উদ্দিনের ছেলে মানিক হোসেন বাবু (৩০)।
 
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা আল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শুক্রবার রাতে শহরের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। এসময় মানিক নিজ বাড়িতে অবস্থান করছিলেন।পুলিশ ৩টি হ্যান্ড গ্রেনেডসহ তাকে আটক করে। তিনি জানান, জব্দ করা হ্যান্ড গ্রেনেডগুলো বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হবে।এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।