৫ জুলাইয়ের ট্রেনের টিকিট সোমবার বিক্রি

ঈদে ঘরমুখী যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে ৫ জুলাই যাত্রার ট্রেনের টিকিট সোমবার বিক্রি করবে।
 
ঢাকা-কমলাপুর ও চট্টগ্রাম রেল স্টেশন থেকে সকাল ৮টায় বিশেষ ব্যবস্থাপনায় টিকেট বিক্রি করা হবে। রেলওয়ে কর্মকর্তারা টিকিট বিক্রি কার্যক্রম তদারকি করবেন।
 
উল্লেখ্য, গত ২২ জুন থেকে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।