সোমবার থেকে রাবিতে ঈদের ছুটি শুরু

 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে  সোমবার থেকে। ছুটি চলবে ১১ জুলাই পর্যন্ত। ১৫ দিনের এ ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সবধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ছুটিতে ৩০ জুন থেকে আবাসিক হলসমূহ বন্ধ থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
 
জনসংযোগ দফতরের প্রশাসক মশিহুর রহমান জানান, ৩০ জুন বিকাল ৩টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। ১১ জুলাই সকাল ৯টায় হলগুলো পুনরায় খুলে দেয়া হবে। এছাড়া ৩ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে।