স্বর্ণ চোরাচালানের দায়ে ১০ বছরের কারাদণ্ডাদেশ

স্বর্ণ চোরাচালানের দায়ে এক ব্যক্তিকে ১০ বছরের সাজা দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আসামি মো. সেলিম উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি ইউনিয়নের সুলতান আহমদের ছেলে।
 
রবিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
 
১০ বছর সাজার পাশাপাশি তাকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।