ভারত থেকে আমদানি করা রেল কোচের মধ্যে ২০ টি কোচ দর্শনা রেল ষ্টেশনে প্রবেশ করেছে। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ট্রেনগুলো এসে পৌছায় বলে জানান দর্শনা রেল স্টেশনের স্টেশন মাস্টার মীর লিয়াকত হোসেন।
তিনি বলেন, ভারত থেকে আমদানি করা যাত্রীবাহী রেল কোচের ১২০ টি কোচের মধ্যে ৩য় দফায় আরো ২০ টি দর্শনায় এসে পৌছেছে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় বিএমই পাকশী ঊর্ধ্বতন কর্মকর্তা হাসানুজ্জামান, ভারতের রেলওয়ে কর্মকর্তা শ্রী অশোক দত্তের কাছ থেকে দর্শনা ষ্টেশনে ২০ টি কোচ বুঝে নেন। কাষ্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেলা ২ টার দিকে সৈয়দপুরের উদ্দেশ্যে রেলকোচগুলো দর্শনা ত্যাগ করে।