প্রিন্সের গিটার ও বোয়ির চুল নিলামে দেড় লাখ ডলারে বিক্রি

প্রিন্সের ইলেকট্রিক গিটার এবং ডেভিড বোয়ির এক গুচ্ছ চুল যুক্তরাষ্ট্রে নিলামে দেড় লাখ ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। গাঢ় হলুদ রঙ্গের গিটারটি প্রিন্সের অন্যতম প্রিয় গিটার। 
 
আশির দশকে তৈরি গিটারটি নব্বইয়ের মাঝামাঝি পর্যন্ত অসংখ্য কনসার্টে তিনি ব্যবহার করেন। আমেরিকান ফুটবল দল ইন্ডিয়ানাপোলিস ক্লটস-এর মালিক জিম ইরসে এটি এক লাখ ৩৭ হাজার ৫শ’ ডলারে কিনে নেন। বোয়ির চুল বিক্রি হয় ১৮ হাজার ৭৫০ ডলারে।
 
IMG0
 
ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে হেরিটেজ অকশান্স নিলামটির আয়োজন করে। পপ সংগীত জগতের জনপ্রিয় দুই তারকা চলতি বছরের প্রথম দিকে মারা যান। প্রিন্স দুর্ঘটনাক্রমে অতিরিক্ত ওষুধ প্রয়োগের কারণে এপ্রিলে মিনেসোটার নিজ বাড়িতে মারা যান। বোয়ি জানুয়ারিতে ক্যান্সারে মারা গেছেন। এএফপি।