টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

 
গাজীপুরের টঙ্গীর নিমতলীতে ট্রেনে কাটা পড়ে হোসেন আলী (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-নরসিংদী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
 
হোসেন আলী নরসিংদীর বেলাব থানার পথেশ্বর এলাকার মৃত হিরণ মিয়ার ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।
 
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়া উদ্দিন জানান, রবিবার বিকালে হোসেন আলী ঢাকা-নরসিংদী রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় তিতাস এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ।