সায়েদাবাদে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

 
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে সায়েদাবাদে হানিফ ফ্লাইওভারের উপরে এ দুর্ঘটনা ঘটে।
 
পথচারী রফিকুল ইসলাম জানান, সকালে তিনি ওইদিক দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই যুবককে রক্তাক্ত অবস্থায় ফ্লাইওভারের উপর পড়ে থাকতে দেখেন। পরে তিনি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।