রাজবাড়ীর পাংশায় কুয়াকাটা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার মৌশালা বাসস্ট্যান্ড থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পৌরশহরের নারায়নপুর গ্রামে আয়নাল মিয়ার ছেলে জব্বার (৩২), মৌশালা গ্রামে লিয়াকত সরদারের ছেলে রেজাউল করিম (৩৩)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইফুদ্দিন মাহমুদ, এসআই রঞ্জন বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মৌশালা বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলসহ দুইজনকে করা হয়।
পাংশা থানার অফিসার ইনচার্জ এসএম শাহজালাল বলেন, আটকৃতদের বিরুদ্ধে চুরি মামলা করা হয়েছে।