তৃতীয় দফায় নির্বাচনে জয়ী হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নের ১২০ সদস্য জনপ্রতিনিধি শপথ গ্রহণ করেছেন। সোমবার দুপুরে উপজেলা উপজেলা নিবার্হী কর্মকর্তা কার্যালয়ে সেন্টারে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জম আহমদ।
উচ্চ আদালতে রিট পিটিশন থাকায় ফান্দাউক, গোয়ালনগর ও নাসিরনগর সদর ইউনিয়নে নিবার্চিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়নি। শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলার চাতলপাড়, ভলাকুট,কুন্ডা, বুড়িশ্বর, গুনিয়াউক, চাপরতলা, গোর্কণ, পূর্বভাগ, হরিপুর ও ধরমন্ডল ইউনিয়নের ৩০ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৯০ জন সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।