মেসির পর আরো ৬ ফুটবলারের অবসর ঘোষণা!

টানা তিন ফাইনালের হারে যেন ধ্বসে পড়লো আর্জেন্টিনার ফুটবল। সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসির অবসরের পর অবসর নিয়েছেন আর্জেন্টিনার ‘যোদ্ধা’ খ্যাত মাসচেরানো। অবসর নেয়ার কথা শোনা যাচ্ছে মেসির খুব কাছের বন্ধু সার্জিও অ্যাগুয়েরোরও।
 
চারটি ফাইনালে দলকে হারতে দেখেছেন মেসি। আর কতবার হারলে একবার দলের হয়ে তিনি শিরোপা জিততে পারবেন তা তার জানা নেই। মেসি নিজেই বলেছেন, যখন আমি ড্রেসিং রুমে তাকাই তখন মনে হয় এই দলটা আমার না। বন্ধু অ্যাগুয়েরোও মেসির সঙ্গে সাফাই গেয়ে দলের কিছু প্লেয়ারের জন্য মেসির আজ এই হাল বলে উল্লেখ করে তিনি।
 
মেসির অবসরের পরপর অবসরের রব উঠেছে আর্জেন্টিনা শিবিরে। ইএসপিএন আর্জেন্টিনার মতে, আজ বা আগামীকালের ভেতর জাতীয় দল থেকে অবসর নিতে পারেন লুকাস বিলিয়া, বানেগা, ডি মারিয়া এবং হিগুয়েনও।
 
বিশ্বের অন্যতম শক্তিশালি দল থেকে সবথেকে খর্ব শক্তির দলে পরিণত হতে যাচ্ছে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে হারের ক্ষত জেতে না জেতেই আর্জেন্টিনার সমর্থকদের জন্য আরো বড় ক্ষত মেসির অবসর।
 
গোল ডটকমও জানায়, আর্জেন্টিনার জার্সি তুলে রাখতে যাচ্ছেন হ্যাভিয়ের মাসচেরানো, আগুয়েরো, লুকাস বিগলিয়া, এভারন বানেগা, লাভেজ্জি ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
 
একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে আগুয়েরো বলেন, 'ড্রেসিং রুমের অবস্থা খুবই খারাপ। আমি এমনটি কখনও দেখিনি। আরও বেশ কয়েকজন খেলোয়াড় আছেন, যারা জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।'
 
তবে আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো মনে করেন, মেসি আবেগের বশবর্তী হয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, 'আমার মনে হয় হারের আকস্মিকতায় মেসি এ সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমরা দারুণ কিছু সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছি।