গাজীপুরে সড়ক দুর্ঘটনায় রোজিনা আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রোজিনা ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার চাঁদপুর গড়পাড়া এলাকার চাঁন মিয়ার স্ত্রী। তিনি ভোগড়া এলাকার আলিফ গার্মেন্টে কাজ করতেন।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ উদ্দিন জানান, সন্ধ্যায় কারখানা থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকার চাপায় রোজিনা আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।