মোহাম্মদপুরে শিশু ধর্ষণ, একজনের যাবজ্জীবন

রাজধানীর মোহাম্মদপুর থানার আজিজ মহল্লায় তিন বছরের শিশু মেয়ে ধর্ষণ মামলায় আসামি মো. সিদ্দিকুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
 
মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১২ এপ্রিল তিনটার দিকে ধর্ষিত ওই শিশু অন্যান্য শিশুর সঙ্গে খেলা করছিল। এ সময় পার্শ্ববর্তী একটি বাসার দারোয়ান মো. সিদ্দিকুর রহমান ওই শিশুকে তার নিজ রুমে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলার পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ট্রাইব্যুনাল ১৩ জনের মধ্যে আটজনের স্বাক্ষ্যগ্রহণ করেন।