ভাঙ্গায় পুকুরে শিশুর লাশ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত. রাবিয়া চারাইদাহ গ্রামের রিয়াজ সেকের শিশু মেয়ে।
 
মঙ্গলবার দুপুরে উপজেলার তুজারপুর ইউনিয়নের চারাইদাহ গ্রামের একটি পুকুর থেকে চার মাস বয়সী রাবেয়ার লাশ উদ্ধার করা হয়।
 
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।