কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে হেরে যাওয়ার হতাশা লিওনেল মেসি কাটিয়ে উঠবেন বলে মনে করেন তার বার্সেলোনা সতীর্থ জেরার্ড পিকে।
তিনি বলেন, ‘আমি মেসির সঙ্গে কথা বলিনি। আপনারা যা জানেন, আমিও তাই জানি। আমি নিশ্চিত এটা বড় হতাশা ছিল, কিন্তু আমি জানি সে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আমি জানি সে এটা কাটিয়ে উঠবে, যেমনটা আরও অনেকেই এর আগে করেছে।’
টাইব্রেকারে চিলির কাছে ৪-২ গোলে হারের পর ফুটবল বিশ্বকে চমকে দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন হতাশ ও ব্যথিত মেসি। ৫৫ গোল নিয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা মেসির কাছে চারদিক থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখার অনুরোধ আসছে।