চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে।
মঙ্গলবার উপজেলার পাইলিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী সেরিনা বেগম (৩৫), তাদের ছেলে ইমন (১০) ও একই গ্রামের মাহবুবের স্ত্রী জাকেরা বেগম (৩৯)।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী আহমেদ যুবায়ের বলেন, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের পাইলিং মোড়ে একটি খালি ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশা চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান সেরিনা বেগম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জাকেরা বেগম ও ইমনের মৃত্যু হয়।