ঢাকার আশুলিয়ায় এক বিকাশকর্মীকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে চারাবাগ রাজু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির জানান, গুলিবিদ্ধ ছানোয়ার হোসেনকে (৩৬) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়েছে।
দিনেদুপুরে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় ওই এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বন্ধ হয়ে যায় দোকানপাট। ওসি মোহসিনুল বলেন, ‘এলাকায় রাজু মার্কেটের সামনে আগে থেকে ওঁেপতে থাকা সন্ত্রাসীরা বিকাশকর্মী ছানোয়ারকে গুলি করে পালিয়ে যায়। তবে টাকা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি।’
কী কারণে তাকে গুলি করা হল জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি তদন্ত করে দেখছি।”