কোপা আমেরিকা ফুটবলের সেরা একাদশ প্রকাশ করেছে আয়োজক কমিটি। সেরা একাদশের পুরোটাই গঠিত হয়েছে চ্যাম্পিয়ন চিলি ও রানার্স-আপ আর্জেন্টিনার খেলোয়াড়দের নিয়ে। একাদশে চিলির আটজন ও আর্জেন্টিনার তিন খেলোয়াড় রয়েছে। আর কোন দলের খেলোয়াড়ই একাদশে সুযোগ পাননি।
আর্জেন্টিনার তিন জন খেলোয়াড় হলেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, মিডফিল্ডার হাভিয়ের মাশচেরানো ও অধিনায়ক লিওনেল মেসি। একাদশে চিলির আট খেলোয়াড় হলেন গোলরক্ষক ও অধিনায়ক ক্লদিয়ো ব্রাভো, তিন ডিফেন্ডার- মাওরিসিয়ো ইসলা, গ্যারি মেডেল, জিন বিসিজুর, দুই মিডফিল্ডার আরতুরো ভিদাল, চালের্স আরানগুয়েজ এবং দুই স্ট্রাইকার- এডুয়ার্ডো ভারগাস ও অ্যালেক্স সানচেজ। টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয় করেছিলো চিলি। গোল.কম।