উত্তর বাড্ডায় ভবনে আগুন, যানচলাচল বন্ধ

 
রাজধানীর উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়ার প্লাজায়  আগুন লাগার ঘটনায় বাড্ডা ক‌ু‌ড়িল প্রগ‌তি সড়‌কে যানচলাচল বন্ধ আ‌ছে। এ সড়‌কের রামপুরা থে‌কে উত্তর বাড্ডা এবং ক‌ড়িল থে‌কে নতুনবাজার পর্যন্ত আলাদাভা‌বে গা‌ড়ি চল‌ছে। যাত্রীরা হেঁ‌টে রাস্তা পার হ‌চ্ছেন।
 
মঙ্গলবার দিবাগত রাত আড়াই টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টানা ছয় ঘণ্টা ধরে ফায়ারসা‌ভি‌সের ২৪ টি ইউ‌নিট আগুন নিয়ন্ত্রণে কাজ কর‌ছে।