বলিউডে ব্রেট লি

 
মাঠে নিজের বোলিং জাদু দেখানোর পর এবার রুপালি পর্দায় অভিনয় করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেট লি। ‘আনইন্ডিয়ান’ শিরোনামে বলিউডের একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে কাজ করেছে তানিস্থা চ্যাটার্জি।
 
অনুপম শর্মা পরিচালিত এই ছবিটি রোমান্টিক কমেডি ধাঁচের। একজন ভারতীয় সিঙ্গেল মা মীরা (চ্যাটার্জি) ও অস্ট্রেলিয়ান শিক্ষক উইল (লি)-কে ঘিলে ছবিটির কাহিনী আবির্ভূত।
 
ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুলশান গ্রোভার ও সুপ্রিয়া পাঠক। এছাড়া বিশেষ চরিত্রে পল্লবী শার্দা, আকাস খুরানা, টিরেইল মোর, তাম্মি বারটাইয়া ও জন হাওয়ার্ডসহ বিভিন্ন অস্ট্রেলিয়ান ও ভারতীয় শিল্পী রয়েছেন।
 
ছবিটির ট্রেলার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আগামী ৫ আগস্ট ভারতে ছবিটি মুক্তি পাবে।