মাদারীপুরে শিবচর উপজেলায় এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মিঠু বেপারী (২৮) কাঠালবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাঠালবাড়ি ইউনিয়ন পরিষদের ইফতার পার্টির পর একই ওয়ার্ডের চরচান্দা এলাকায় মিঠু হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।