রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

 
রাজধানীর গুলবাগে ট্রেনের ধাক্কায় আহত পোশাক শ্রমিক লিমা আক্তার (১৮) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুবরণ করেছে।
 
বুধবার সকালে এ তথ্য জানান ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ।
 
তিনি জানান, গুলবাগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ট্রেনের ধাক্কায় আহত হন লিমা। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

নিহত লিমা মালিবাগে পোশাক কারখানায় কাজ করতেন এবং গুলবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। লিমা বরিশাল বাকেরগঞ্জের বাবুল মিয়ার মেয়ে।