তুরস্কের ইস্তাম্বুলে বিমানবন্দরে হামলার অল্প সময় আগেও সেখানে ছিলেন হৃত্বিক রোশন ও তার দুই সন্তান। বিজনেস ফ্লাইটে টিকিট পেতে ব্যর্থ হয়ে ইকোনমি ফ্লাইটে টিকিট কেটে ভারতের উদ্দেশ্যে রওনা হন তারা। এর কিছুক্ষণ পর হামলার ঘটনা ঘটে।
হামলার কয়েক ঘণ্টা পর হৃত্বিক টুইটারে লিখেছেন, ইকোনমি ফ্লাইটে রওনা হয়েছি। কেননা, পরবর্তী ফ্লাইট আগামীকাল ছিল। এসময় হ্যাশট্যাগ দিয়ে ‘প্রেয়ার ফর ইস্তাম্বুল’ লিখেছেন এই বলিউড অভিনেতা।
IMG0
‘ব্যাং ব্যাং’ তারকা তার দুই ছেলে রিয়ান ও রিদানকে নিয়ে স্পেন ও আফ্রিকাতে ছুটি কাটিয়েছেন। সেখান থেকে ইস্তাম্বুল হয়ে ভারতের উদ্দেশে রওনা হন তিনি।
মঙ্গলবার ইস্তাম্বুলের আতার্তুক বিমানবন্দরে হামলায় অন্তত ৩৬ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন। খবর: হিন্দুস্তান টাইমস।