পরপর তিনটি বড় টুর্নামেন্টে ইতালিকে হারিয়েছে স্পেন। দুইবারের ইউরো চ্যাম্পিয়নদের বিরুদ্ধে তাই এই ম্যাচেও ইতালির হারের কথাই বারবার শোনা যাচ্ছিল গণমাধ্যমে। কিন্তু ম্যাচে অসাধারণ খেলে ২-০ গোলের জয় পায় ইতালি। ম্যাচটি দেখার জন্য এ সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্পেনের খেলোয়াড় গ্যারেড পিকের স্ত্রী ও বিখ্যাত সঙ্গীত শিল্পী শাকিরা এবং তাদের ছেলে মিলান ও শাশা।
ম্যাচে দেখা যায় শাকিরা স্পেনের প্রতিটি মুহূর্তকে অনুভব করেছে। সেই সঙ্গে বাধ্য হয়ে তার দুই ছেলে দেখেছে কিভাবে ইতালির কাছে বিধ্বস্ত হল স্পেন। শাকিরার সঙ্গে এ সময় স্টেডিয়ামে বসে খেলা দেখছিলেন পিকের ভাই ও মা। স্পেনের প্রতিটি ভুল এবং ইতালির জয়ের মুহূর্তগুলোতে আবেগী হয়ে উঠেছিল তারা। এ সময় ছেলের নাম 'মিলান' রাখায় কি হতাশ বোধ করছিলেন শাকিরা!
ছবিতে পুরো ম্যাচ জুরে মায়ের সামনে বসেছিল মিলান। সে শুরু থেকে শেষ পর্যন্ত খেলা দেখেছে। অন্যদিকে মিলানের এক বছরের ভাই ছিল শাকিরার কোলে। কিছু সময়ের জন্য শাকিরার শাশুরের কোলেও দেখা যায় শাশাকে। ম্যাচ শেষে তারা সবাই ছিল বেশ হতাশ। ডেইলি মেইল।