সালমানের ‘ধর্ষণ’ মন্তব্যে মর্মাহত লুলিয়া!

 
‘ধর্ষণ’ মন্তব্য নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচিত-সমালোচিত হচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান। আর সালমানের এই মন্তব্যের কারণে নাকি মর্মাহত হয়েছেন কথিত প্রেমিকা লুলিয়া ভান্তুর।
 
‘সুলতাল’ ছবির প্রচারণার সময় এক সাক্ষাত্কারে নিজের কাজের অভিজ্ঞতার বিষয়ে সালমান খান বলেছিলেন, শুটিং শেষ করে রিং থেকে বের হওয়ার পর নিজেকে ধর্ষিতা নারী মনে হতো। আমি সোজাভাবে হাঁটতে পারতাম না।
 
আর সালমানের এই ধরনের মন্তব্যের কথা জানতে পেরে নাখোশ হয়েছেন লুলিয়া। তিনি সালমানকে কড়া কথা শুনিয়েছেন। শুধু তাই নয়, তিনি নাকি সালমানকে জনসম্মুখে তার ইমেজের ক্ষেত্রে আরো বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। কেননা, তার এই ধরনের আচরণের কারণে ‘বিয়িং হিউম্যান’ ধ্বংস হংেয় যেতে পারে।
 
আগামী ৬ জুলাই ‘সুলতান’ ছবিটি মুক্তি পাবে। খবর: টাইমস অব ইন্ডিয়া।