নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কালাপাহাড়িয়া ইউনিয়নে সোমবার সংঘটিত বালু মহল নিয়ে বন্দুকযুদ্ধের ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার ইউনিয়নের ভূমি অফিসের নায়েব আমির হোসেন খন্দকার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ দেড় শ জনকে আসামি করা হয়েছে।
এদিকে বুধবার ওই ইউনয়নের কদমীর চর গ্রামে অভিযান চালিয়ে দুই শতাধিক টেটা এবং সংঘর্ষে ব্যবহৃত পাঁচটি অত্যাধুনিক জ্যাকেট উদ্ধার করে পুলিশ। তবে কোন আসামি গ্রেফতার হয়নি।
উল্লেখ্য, বালু মহল নিয়ে ওই ইউনিয়নের সাত্তার ও জয়নুল গ্রুপের মধ্যে বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়।