ঝিনাইগাতীতে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথগ্রহণ

ঝিনাইগাতী উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান শেরপুরের জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম।
 
শপথ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে শেরপুরের স্থানীয় সরকার প্রশাসনের উপ-পরিচালক ফরিদ আহমেদ, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম উপজেলার সাতটি ইউনিয়নের সাত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।