শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রধম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নিয়াজ আহম্মেদ ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এইচ এম বেলায়েত হোসেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তীতে জানানো হবে।