টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা ও মডেল আল-আমিন সবুজ দুরানি আসন্ন ঈদুল ফিতরে ‘হ্যালো মিস্টার স্যাম’ ও ‘হবু জামাই’ নাটকে অভিনয় করেছেন।
হিমু আকরামের রচনা ও পরিচালনায় ‘হ্যালো মিস্টার স্যাম’ প্রচারিত হবে বাংলাভিশনে। মেস জীবনের গল্প নিয়ে মূলত নাটিকটি নির্মিত হয়েছে। নাটকে আরও অভিনয় করেছেন রিয়াজ, প্রিয়া আমান, সোহেল খান, রিফাত চৌধুরী, রুমি।
অন্যদিকে রবিন খানের পরিচালনায় ‘হবু জামাই’ প্রচারিত হবে চ্যানেল আইতে।
ইউনূস চরিত্রের বিজ্ঞাপন ছাড়াও বেশ কয়েকটি বিজ্ঞাপন চিত্রে নিজেকে মেলে ধরার সুযোগ পান আল-আমিন। এর মধ্যে কনফিডেন্স লবণ, একটেল, বিলট্রেন্ট টিন, শার্ক এনার্জিং ড্রিংক, স্প্রিন্ট মোবাইল, প্রিমিয়ার ব্যাংক, ক্রাউন সিমেন্ট, যমুনা-বসুন্ধরা গ্রুপ, রবি দেখিয়ে দাও বাংলাদেশ অন্যতম।