গুরুদাসপুর পৌরসভার বাজেট ঘোষণা

নাটোরের গুরুদাসপুর পৌরসভায় ২০১৬-১৭ অর্থবছরের ২৩ কোটি ৮১লাখ ৬০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
 
বুধবার বিকাল ৪টায় পৌরসভার হলরুমে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর মেয়র শাহনেওয়াজ আলী এতে সভাপতিত্ব করেন।
 
মোট বাজেট ধরা হয়েছে ২৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে রাজস্বখাত থেকে আয় ৩ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৮১৪ দশমিক ০৯ টাকা, রাজস্ব ব্যয় ৩ কোটি ৮২ লাখ ১১ হাজার ৪৯৮ টাকা, রাজস্বস্থিতি ২ কোটি ৬৫ লাখ ৩১৬ টাকা দশমিক ০৯ টাকা।
 
অনুষ্ঠানে প্যানেল মেয়র রুনা আক্তার, পৌরসচিব হাফশা শারমীন, হিসাব রক্ষণ কর্মকর্তা আ.আ.ম. সাঈদ শাহরিয়ার আব্বাসী, সহকারী প্রকৌশলী মো. সেলিম, কোষাধ্যক্ষ নুরুজ্জামান টিবলু । অনুষ্ঠানে সকল ওয়ার্ড কাউন্সিলরসহ পৌর এলাকার ব্যবসায়ী নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুধীমহল উপস্থিত ছিলেন।