কাউখালীতে জাতীয় পার্টির (জেপি) ইফতার মাহফিল

পিরোজপুরের কাউখালীতে উপজেলা জাতীয় পার্টির  (জেপি) উদ্যোগে বুধবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
 
উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জেপির সভাপতি মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, কাউখালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন, উপজেলা উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, আমরাজুড়ি ইউপি চেয়ারম্যান শামসুদ্দোহা চাদঁ, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক শাহ আলম নসু, খান বাচ্চু, উপজেলা যুব সংহতির সভাপতি জাকির হোসেন নসু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান শাওন, সাধারণ সম্পাদক ইউনুস আলী খান, ছাত্র সমাজের উপজেলা সভাপতি মনজুরুল মাহফুজ পায়েল, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হারুন আর রশীদ।
 
এ সময় জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। দোয়া –মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া।