রংপুরে জামায়াতকর্মীসহ গ্রেফতার ৬০

 
রংপুরে অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেন (৪০) নামের এক জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ৬০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
 
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান জানান, গ্রেফতাররা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।