সাভারের ডগরমোড়া এলাকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে পোশাক কারখানার কয়েক শ শ্রমিক বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার সকালে সাভারের রফতানিমুখী কারখানা জালাল আহমেদ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করে। শিল্প পুলিশ ধাওয়া করে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়। শ্রমিকদের অভিযোগ, মে মাসের বেতন এখনো দেয়া হয়নি।
এদিকে শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেয়ার জন্য শিল্প পুলিশ মালিকপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।